• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সরকারের কাছে দেশবাসী জিম্মি : মফিজুর রহমান লিটন

প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:২১
আপডেট: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:২১

সরকারের কাছে দেশবাসী জিম্মি : মফিজুর রহমান লিটন

মারুফ সরকার,স্টাফ রির্পোটার : তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটন বলেন, বর্তমান অবৈধ সরকারের কাছে দেশবাসী জিম্মি হয়ে পড়েছে। জাতি আজ এই সহিংসতা থেকে মুক্তি চায়। ভোটাধিকার ফেরত চায়। ১০ দফা দাবি একমাত্র বর্তমান সরকারই পারে তার সমাধান দিতে। তিনি অদ্য ৬ ফেব্রুয়ারি২০২৩সোমবার সকালে তৃণমূল নাগরিক আন্দোলন উদ্যোগে কদমতলাস্থ বাসাবো সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি একথা বলেন। দেশ বাঁচাতে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের জোর দাবি জানান। দেশবাসী উপলব্ধি করেছে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি ও সমমনা জোটের কোন বিকল্প নাই।

এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন আলী আজগর হাসান, আইয়ুব খান বিপ্লব, রিয়াদ হোসেন, সাজ্জাদ হোসেন সাজু, তপন হোসেন, দ্বীন ইসলাম, তুহিন প্রমুখ।

লিটন আরো বলেন, তত্ত্বাবাধায়ক সরকার যদি না হয় তাহলে কিছুদিন পরে আর কোন পক্ষের পিছু হটার সুযোগ নেই। এ পরিণাম হলে দেশে গৃহযুদ্ধ লাগবে। যা দেশের মানুষ কখনো চায় না। অবিলম্বে জাতীয় নেতৃবৃন্দের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, নেতাকর্মীদের প্রশাসন কর্তৃক হামলা মামলা বন্ধ, রাজনৈতিক কর্মসূচী পালনের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান।