আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘হিরো আলমকে নিয়ে কোনো মন্তব্য ছিল না আমার মন্তব্য ছিল বিএনপির মির্জা ফখরুলকে নিয়ে।’
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদের নামাজে জানাজা শেষে সাংবাদিক ওবায়দুল কাদের এসব কথা বলেন।
মোসলেম উদ্দিনকে নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মোসলেম উদ্দিন নেতা থেকে কর্মী হয়েছেন, দলের নিবেদিত প্রাণ হিসেবে বঙ্গবন্ধুর চেতনার সৈনিক। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগকেই লালন করেন তিনি। তাঁর এমপি হওয়ার মতো শেষ স্বপ্ন শেখ হাসিনা পূরণ করেছেন।’

