• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগুন

প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৫৭
আপডেট: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৫৭

ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগুন

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নিচতলায় আগুন লেগেছে।

আজ মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ঢাকা মহানগর আদালতের একটি ভবনের দোতলায় অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া গেছে। সদরঘাট ফায়ার স্টেশন থেকে সেখানে দু’টি ইউনিট পৌঁছেছে। প্রচণ্ড ধোঁয়া হয়েছে। কাজ করতে সমস্যা হচ্ছে। আরো কয়েকটি ইউনিট সেখানে পাঠানো হচ্ছে।