• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৪০
আপডেট: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৪০

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে কাকে মনোনয়ন দেয়া হবে সে দায়িত্ব দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব দিয়েছে সংসদীয় কমিটি। জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় কমিটির সভা শেষে আজ রাতে সংসদ প্রাঙ্গনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সংসদ সদস্যদের গণসংযোগ বৃদ্ধি, অন্তকলহ দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

সেতুমন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি সরকারকে হটাতে আন্দোলনের নামে সারা দেশে সন্ত্রাসের যে আলামত পাওয়া যাচ্ছে তা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।’

উল্লেখ্য, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে এ সভা হয়। আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভা কক্ষে সংসদীয় দলের বৈঠকেই সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও তা এখনো চূড়ান্ত হয়নি।