• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:১১
আপডেট: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:১১

966325

ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। আজ সকালে ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড় সীমান্তে এ ঘটনা ঘটে। শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান জামিরুল হক এ তথ্যটি নিশ্চিত করেছেন।নিহতের পরিচয়- শ্যামকুড় পশ্চিম পাড়ার বাাসিন্দা আফেজ উদ্দিনের ছেল আরিফুল ইসলাম (২৯) ।শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান জামিরুল হক জানান, আরিফুল ইসলামসহ ৫ থেকে ৬ জন মঙ্গলবার রাতে সীমান্তে গরু আনতে যায়। পরে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই আরিফুল নিহত হয়। বাকি সহযোগীরা পালিয়ে দেশে ফিরে আসে।তিনি আরো জানান, বর্তমানে লাশটি পড়ে আছে ভারতের নদীয়া জেলার অন্তর্গত হাসখালি সীমান্তের ওমরপুর গ্রামের মাঠে।৫৮ বিজিবির সিও লেঃ কর্ণেল পারভেজ জানান, আমরা এমন একটি ঘটনা শুনেছি । বিএসএফর সাথে যোগাযোগ করা হয়েছে। এখনও আনুষ্ঠানিকভাবে তারা কিছু জানায়নি। সে বাংলাদেশী কিনা তদন্ত চলছে।তিনি আরো বলেন, লাশ ভারতীয় সীমান্তে পড়ে আছে ।এদিকে ঘটনা জানাজানি হওয়ায় পরিবারসহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com