• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ৫ নেতা আটক

প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৩৮
আপডেট: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৩৮

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ৫ নেতা আটক

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫ বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন চৌধুরী বাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন নবাবী চাইনিজ রেস্টুরেন্টে রাজনৈতিক গোপন মিটিং করা অবস্থায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোশারফ হোসেন (৫০), মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্বাধীন (৪৭), মোহাম্মদ আমির হোসেন প্রধান (৬১), দেলোয়ার হোসেন বাবুল (৫৯) ও মো. আবুল কাশেম মেম্বার (৭০)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোপন বৈঠকের সময় তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যে উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।