• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

আড়াইহাজার ফেরি ঘাট থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:০৮
আপডেট: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:০৮

আড়াইহাজার ফেরি ঘাট থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
র‌্যাব-১১ বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিশনন্দী ফেরীঘাটে পৃথক দুটি অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করে। এমসয় ৩ নারীসহ ৬ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। মাদক পরিবহনে ব্যবহৃত এ্যাম্বুলেন্স জব্ধ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, এ্যাম্বুলেন্স ড্রাইভার মোঃ সাইদুল (৩২) মুন্না হোসেন @ সহিদ (২৫) মোঃ শাকিল (৩৮) মোসাঃ খাদিজা বেগম @ জান্নাত (৩০) বাসনা (৩২) ফুলবানু (৪০),
র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ এ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীর পরিবর্তে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নারায়ণগঞ্জ ও এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।