• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

নতুন ৩ রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৫১
আপডেট: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৫১

নতুন ৩ রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন তিনটি রেলপথ উদ্বোধন করেছেন। এতে রেলওয়ের তিন প্রকল্পের আওতায় নির্মাণ হওয়া আরও ৬৯ দশমিক ২০ কিলোমিটার রেলপথ যুক্ত হলো।

আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পাবনার ঈশ্বরদী-রূপপুরসহ তিনটি রেলপথে ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে রেল যোগাযোগ স্থাপনের জন্য কাজ করছে সরকার। গেল ১৪ বছরে ৬৫০ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর অলাভজনক অ্যাখ্যা দিয়ে রেলকে বন্ধ করার উদ্যোগ নিয়েছিল বিএনপি।