• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নাজিরপুরে তথ্য প্রযুক্তি মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:২০
আপডেট: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:২০

নাজিরপুরে তথ্য প্রযুক্তি মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে তথ্য প্রযুক্তি মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচীব মো. আবু হাসান খান সহ ৫ নেতাকে করাগারে পাঠিয়েছেন জেলা আদালত। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারী) তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো অন্য নেতারা হলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোল্লা শফিকুর রহমান, উপজেলার শ্রীরামকাঠী ইউনয়িনের ডুমুরিয়া গ্রামের মৃত আছমত আলীর ছেলে বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান লিটন, উপজেলার মালিখালী ইউনিয়নের যুগিয়া গ্রামের পল্লী চিকিৎসক ও বিএনপি নেতা মোস্তফা কামাল মোস্তাফিজ এবং জেলার সদর সদর উপজেলার কলাখালীর বিএনপি নেতা খান মিলন।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ওই তথ্য নিশ্চিত করে জানান, গত ২৫ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সদস্য সচীব আবু হাসান খানকে প্রধান করে ৯ জনকে নামীয় এবং আরো অসংখ্যদের অজ্ঞাত করে ওই মামলাটি দায়ের করা হয়। ওই নেতাদের কারাগাওে পাঠানো ও তাদের নামের মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়ে বলেন, শাসক দল তাদের বিরোধী মতাদর্শের লোকদের কন্ঠ রোধ করতে এমন আইন করা হয়েছে।
আসামী পক্ষের আইনজীবী খায়রুল বাশার শামীম জানান, বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারী) দুপুরে ওই নেতা ৫ নেতা নাজিরপুরে দায়ের হওয়া তথ্য প্রযুক্তি আইনে দায়ের হওয়া একটি মামলায় জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রসুল এর আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরন করেন।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, স্থানীয় মো. আল আমীন খান নামের এক শাসক দলের নেতা ওই মামলাটি দায়ের করেছিলেন।