বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুকে ধানমন্ডির শংকরস্থ নিজ বাসা থেকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় তাকে পুলিশ পরিচয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে গণমাধ্যমে জানিয়েছেন বিএনপি প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
শামসুদ্দিন দিদার জানান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি সপুকে হাজারীবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।













