• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সংঘাত সৃষ্টি করে জনগণের আন্দোলন নস্যাৎ করা যাবে না : প্রিন্স

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৪৪
আপডেট: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৪৪

96632587 7

সংঘাত সৃষ্টি করে জনগণের আন্দোলন নস্যাৎ করা যাবে না : প্রিন্স

আগামী ১১ ফেব্রুয়ারি দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠেয় বিএনপির পদযাত্রাকে সামনে রেখে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘১০ দফা এবং জনগণের জীবিকার বিভিন্ন সমস্যা ও সরকারের দুর্নীতি, লুটপাট, জনদুর্ভোগের বিরুদ্ধে গড়ে উঠা গণআন্দোলন নস্যাৎ করতে ব্যর্থ, অযোগ্য সরকার দমন-নিপীড়ন অব্যাহত রেখেছে। নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি করে কর্মসূচি বানচালের ষড়যন্ত্রে মেতে উঠেছে।’ তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাত সৃষ্টিতে উস্কানি দেওয়ারও অভিযোগ আনেন।

বুধবার দিবাগত রাত দেড়টায় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুকে গ্রেপ্তার করার কথা উল্লেখ করে প্রিন্স বলেন, তার বিরুদ্ধে নতুন কোনো মামলাও নেই। পুরাতন সকল মামলায় তার জামিন রয়েছে। কোনো কারণ ছাড়াই মীর সরফত আলী সপুকে গ্রেপ্তার চলমান আন্দোলনে নেতাকর্মীদের ভীত করার সরকারি অপকৌশল মাত্র।

তিনি বলেন, বুধবার দিবাগত রাতে জাসাস নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন ১২নং ওয়ার্ড (শাহজাহানপুর থানা) বিএনপির সাধারণ সম্পাদক সেলিম, ১৮নং ওয়ার্ড (নিউমার্কেট থানা) বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন, গেন্ডারিয়া থানার ৪৫নং ওয়ার্ড বিএনপির সদস্য গিয়াস উদ্দিন গেসু, ৪০নং ওয়ার্ড বিএনপি নেতা রানা ও সেন্টুকে গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতাদেরও গ্রেপ্তার করা হয় বলে জানান এই বিএনপি নেতা। এছাড়া যশোরের মনিরামপুর উপজেলায় কেন্দ্রঘোষিত বিভাগীয় প্রস্তুতি সভা চলাকালীন ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।


প্রিন্স অভিযোগ করে বলেন, ‘শেরপুর, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে গত ৫ দিন ধরে পুলিশ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে হয়রানি করছে। চলছে গ্রেপ্তার বাণিজ্য।

সরকারের এই দমন-নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সপুসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি। একই সঙ্গে সারাদেশে গ্রেপ্তার ও হয়রানি বন্ধের দাবিও জানান।

এমরান সালেহ প্রিন্স জানান, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক, সহানূভূতি ও সহমর্মিতা প্রকাশ করে আজ বৃহস্পতিবারে ঢাকার পদযাত্রা কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়।

তিনি জানান, ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পদযাত্রা এবং ১২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তরের পদযাত্রা অপরিবর্তিত থাকবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com