• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত ১১ হাজার ছাড়াল

প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:১৩
আপডেট: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:১৩

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত ১১ হাজার ছাড়াল

তুরস্কে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া দুই দেশ মিলে নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। তুরস্কে মৃতের সংখ্যা ৮ হাজার ৫৭৪ জনে দাঁড়িয়েছে। সিরিয়ায় মৃতের সংখ্যা পৌঁছেছে ২ হাজার ৫৩০ জনে।

ভূমিকম্পে তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি শহরে ৯০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া মৃতদের স্মরণে ঘোষণা করা হয়েছে ৭ দিনের জাতীয় শোক। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পরিদর্শনে যাচ্ছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

জানা গেছে ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে রয়েছে। তাদের জীবিত উদ্ধারের আশায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা।

৯ হাজার সেনাসদস্য সহ তুরস্কে এ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে প্রায় ১২ হাজার উদ্ধারকর্মী। সেনাদের সহযোগিতা করছে হাজার হাজার স্থানীয় অধিবাসী। আল জাজিরা।