আব্দুল হামিদ খান সুমেদ:- দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নব অনুমোদিত বাংলাদেশ পরিচালনা কমিটির পরিচিতি ও ট্রাস্টের আগামী ১৩,১৪ ও ফেব্রুয়ারি বৃত্তি বিতরণ এবং ফ্রি চক্ষু শিবির বাস্তবায়নের লক্ষে গত ৯ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় ইউনিয়নের চাউলধনী স্কুল এন্ড কলেজে ট্রাস্টের বাংলাদেশ পরিচালনা কমিটির সভাপতি ও দশপাইকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমানের সভপতিত্বে ও চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক এবং ট্রাস্ট পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক শফিক আহমদ-পিয়ার’র সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের ইউকে কমিটির জেনারেল সেক্রেটারি জনাব হাসিন উজ্জামান নুরু। প্রধান অতিথি তার বক্ত্যব্যের পাশাপাশি ট্রাস্টের বাংলাদেশ কমিটিও ঘোষণা করে কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
কমিটির দায়িত্বশীলরা হলেন সর্বজনাব মাওঃ মখলিছুর রহমান-সভাপতি ও অধ্যক্ষ দশপাইকা এ ইউ আলিম মাদরাসা,মোঃ জুবায়ের হোসাইন মজুমদার-সহ সভাপতি ও অধ্যক্ষ সিংগেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ,মাওঃ মোঃ মাহবুবুল ওয়াছে-সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ সিংগেরকাছ আলিম মাদ্রাসা,শফিক আহমদ পিয়ার-সহ সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক চাউলধনী স্কুল এন্ড কলেজ,মাওঃ মো. মিজানুর রহমান-সাংগঠনিক সম্পাদক ও সুপার দৌলতপুর দারুসছুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসা,সদস্য মোঃ হাসানুজ্জামান অধ্যক্ষ, আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,মাওঃ ইসহাক হোসাইন,সুপার লতিফিয়া ইরশাদিয়া দাখিল মাদরাসা,করুণা কান্ত দাশ প্রধান শিক্ষক বাহাড়া দুবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়,মোঃ নাসির উদ্দিন প্রধান শিক্ষক চৈতননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,মোছা.জাহানারা বেগম প্রধান শিক্ষক সাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,মিতালী ভট্টাচার্য্য প্রধান শিক্ষক মিয়াজানের গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সভায় প্রাথমিকে বৃত্তি প্রাপ্তদের সংখ্যা বাড়ানোর দাবি তুলে বক্তব্য প্রদান করেন ট্রাস্টের সদস্য মিতালী ভট্টযার্য্য,এবং উনার দাবির প্রতি পূর্ণ সমর্থন করে বক্তব্য দেন আরো দুই সদস্য করুণা কান্ত দাশ ও জাহানারা বেগম।
১৩, ১৪ ও ১৫ তারিখের ট্রাস্টের বৃত্তি বিতরণ ও ফ্রি চক্ষু শিবির কার্যক্রম সহ ট্রাস্টের জনহিতকর সকল কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন বাংলাদেশ কমিটির সকল নেতৃবৃন্দ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংগেরকাছ আলিম মাদরাসার বাংলা প্রভাষক মো.মোস্তাফিজুর রহমান ও ভূরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আলতাফ হোসেন।
সভার সভাপতি মাওলানা মখলিছুর রহমানের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

