দেখতে দেখতে পার হয়ে গেছে ছয় মাস! মনে হলো এইতো সেদিন। গেল বছরের ১০ আগস্ট বিকেল ৫টা ৩৬ মিনিটে জন্ম নেয় ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি রাজ-পরী দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।
ছেলের বিশেষ দিনটি ঘরোয়া আয়োজনেই উদযাপন করেছেন তার তারকা বাবা-মা। সেই মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যকে শুভেচ্ছা জানিয়েছেন মা পরীমণি। তিনি লিখেছেন, আমাদের ছেলের ছয় মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। ছয় মাসের শুভেচ্ছা বাজান।
প্রসঙ্গত, রাজ্যকে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি তারকা এই দম্পতি। সন্তানের জন্য কেনাকাটা করে ঘরভর্তি করে ফেলেছিলেন। বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন পরীমণি। আপাতত ছেলের সঙ্গে মধুর সময় কাটাচ্ছেন মা পরী।

