• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে আটক মাদকদ্রব্য ধ্বংস

প্রকাশ: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:০১
আপডেট: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:০১

ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে আটক মাদকদ্রব্য ধ্বংস

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির সদরদপ্তরের সীমান্ত অঞ্চলে গত ৮ মাসে বিভিন্ন ধরনের আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ২৯ বিজিবি সদর দপ্তর মাঠে মাদক ধ্বংসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার, রিজিয়ন সদর দপ্তর রংপুরের কর্নেল মো. আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি। ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির (পিএসসি), দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আজগর (পিএসসি), চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দিনাজপুর মো. মনিরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের (ডিডি) মো. শাহ নেওয়াজ।

এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্কুল কলেজের ছাত্র ছাত্রী, স্থানীয় জন প্রতিনিধি, বিজিবি পদস্থ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির (পিএসসি)।