• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

দেশের ২২তম রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু

প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৩৩
আপডেট: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৩৩

দেশের ২২তম রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পুকে নির্বাচিত করেছে সিইসি। সোমবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ ঘোষণা দেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি ঘোষণার সময় নির্বাচন ভবনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির প্রতিনিধিরা।

রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র যাচাই শেষ হওয়ার পর অন্য কোনো প্রার্থী না থাকায় মো. সাহাবুদ্দিন চুপ্পুকে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে গতকাল (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি পদে দুদকের সাবেক এই কমিশনার সাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন দেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

সংসদে দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পুই হবেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি, তা পরিষ্কারই ছিল।