• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি দিনের বেলায় পদযাত্রা আর রাতে পদলেহন করে : ড. হাছান মাহমুদ

প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ২:২৭
আপডেট: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ২:২৭

বিএনপি দিনের বেলায় পদযাত্রা আর রাতে পদলেহন করে : ড. হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি দিনের বেলায় পদযাত্রা আর রাতে কূটনীতিকদের পদলেহন করে।’

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রথম ক্যাডবেরিক রোগী হিসেবে সারাহ ইসলামের অঙ্গ অন্য চারজনের দেহে প্রতিস্থাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি আন্দোলনে সফল হবে না। এভাবে সরকারকে বিদায় জানাতে পারবে না।’

সারাহ ইসলামের উদারতার প্রশংসা করে হাছান মাহমুদ বলেন, ‘সারাহ ইসলামের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের দেশের ডা. অনেক দেশের তুলনায় মেধাবী। অনেক উন্নত দেশে হাউজ ডা. এর সেবা পেয়ে বিশেষজ্ঞের কাছে যেতে অনেক সময় লাগে। আমাদের এখানে যেকোনো রোগী অসুস্থ হলেই হাসপাতালে যেতে পারে।’

এসময় তথ্যমন্ত্রীকে দেহদানের আহ্বান জানান বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। জবাবে মন্ত্রী বলেন, ‘আমি ডায়বেটিসের রোগী। এ বিষয়ে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত জানাবো। ডায়বেটিসের রোগী, শরীরের কোনো অংশ ভালো আছে কি না তা দেখতে হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com