• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আগামী ১৭ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় ঢাকায় বিএনপির পদযাত্রা ১৭ ফেব্রুয়ারি

প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:২৯
আপডেট: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:২৯

আগামী ১৭ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় ঢাকায় বিএনপির পদযাত্রা ১৭ ফেব্রুয়ারি

গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগরে পূর্বঘোষিত পদযাত্রার তারিখ অনিবার্য কারণে পুনর্বিন্যাস করেছে বিএনপি। নতুন তারিখ অনুযায়ী, আগামী ১৭ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় রাজধানীতে পৃথকভাবে পদযাত্রা করবে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। তবে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকার বাইরে অন্য মহানগরগুলোতে পূর্বঘোষিত ১৮ ফেব্রুয়ারি তারিখেই পদযাত্রা হবে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানান।

জানা গেছে, পবিত্র শবেমেরাজের কারণে ঢাকায় পূর্বঘোষিত পদযাত্রার কর্মসূচি এক দিন এগিয়ে এনেছে বিএনপি। আগামী ১৮ ফেব্রুয়ারি রাতে শবেমেরাজ পালিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা বিলকিস জাহান শিরিন, আবুল কালাম আজাদ সিদ্দিকী, তাইফুল ইসলাম টিপু, কাজী রওনকুল ইসলাম টিপু, শেখ রবিউল ইসলাম রবি, আব্দুস সাত্তার পাটোয়ারি, ঢাকা মহানগর দক্ষিণের রফিকুল আলম মজনুসহ অনেকে।