বিশেষ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১ ইংরেজি রোজ শনিবার দুপুর ১২টার সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়জনে ও ‘শীর্ষ খবর ডটকম এর সৌজন্যে “একটি ভোরের প্রতীক্ষায়” বইয়েরমোড়ক উন্মোচন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান। বইটি যৌথভাবে সম্পাদনা করেছেন লন্ডন প্রবাসী শীর্ষ খবর ডটকমের প্রধান সম্পাদক ডাঃ আব্দুল আজিজ ও শীর্ষ খবর ডটকমের উপদেষ্টা সম্পাদক সায়েক এম রহমান।

জাতীয় মানবাধিকার সমিতির উপদেষ্টা ফয়সল মাহমুদ ফয়জীর সভাপতিত্বে ও মঞ্জুর হোসেন ইসার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন- বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন,ঢাকা মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম,জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন, ছাত্রদল নেতা ইসহাক সরকার, মানবাধিকার সমিতির মহাসচিব অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম সেকুল প্রমুখ।
বইটি সম্মানিত পাঠকদের অনুরোধে https://www.jonotarawaz
জনতার আওয়াজ ডটকমের ওয়েব সাইটে বইটির পিডিএফ কপি প্রকাশ করা হয়েছে সুহৃদয় পাঠকদের বইটি পড়ার অনুরোধ রহিল।
“একটি ভোরের প্রতীক্ষায়” বইটি পড়তে লিঙ্কটিতে ক্লিক করুন
https://www.jonotarawaz.com/wp-content/uploads/2023/02/Akti-Vorer-Protikkhai.pdf

