• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বঙ্গভবনে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:০৯
আপডেট: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:০৯

বঙ্গভবনে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাও উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান। তিনি ফোনে শুভেচ্ছা বিনিময়ও করেন।

আগামী ২৩ এপ্রিল অবসরে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর দায়িত্ব নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

এর আগে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা কাজী হাবিবুল আউয়াল মো. সাহাবুদ্দিনকে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com