• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বিএনপির বরিশাল মহানগরে পদযাত্রা সফল করার লক্ষে প্রস্ততি সভা

প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৪২
আপডেট: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৪২

বিএনপির বরিশাল মহানগরে পদযাত্রা সফল করার লক্ষে প্রস্ততি সভা

আগামী ১৮ ফেব্রুয়ারি দেশের মহানগরগুলোতে বিএনপির পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে বরিশাল মহারনগর বিএনপির উদ্যোগে প্রস্ততি সভা করেছে দলটির নেতৃবৃন্দ।

গ্যাস, বিদ্যুৎ, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সকল রাজবন্দীর মুক্তি সহ ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষে বরিশাল মহানগরের পদযাত্রা শান্তিপূর্ণভাবে সফল করার জন্য এক প্রস্ততি সভা করেছে মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি ) বরিশাল মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার জন্য রাতে ওই প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাডঃ মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় প্রস্ততি সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার, আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সাইফুল আনাম বিপু, মঞ্জুল আহসান জিসান, মহানগর সদস্য ও দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন, মহানগর সদস্য খসরুল আলম তপন বিভিন্ন সদস্য গণ। প্রস্ততি সভা সফল করা দলীয় নেতা কর্মীদের উপস্থিতি ও শান্তিপূর্ণভাবে পদযাত্রা সফল করার বিষয়ে নগরীর বিভিন্ন ওয়ার্ড আহবায়ক ও সদস্য সচিব সহ ওয়ার্ড নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।