পিরোজপুর প্রতিনিধিঃ
অতি শীঘ্রই ঘোষনা করা হতে পারে যুবদল কেন্দ্রীয় পুর্নাঙ্গ নির্বাহী কমিটি। আর এই কমিটিতে পিরোজপুর এর কৃতিসন্তান রেজা পাহলভি মাসুম কে সর্বোচ্চ পদে দেখতে চায় পিরোজপুর জেলা যুবদলের তৃনমুল নেতাকর্মীরা।
জানা গেছে ঢাকার রাজপথের সাহসী যুবনেতা হিসেবে রেজা পহলবি মাসুমের রয়েছে বর্ণাট্য রাজনৈতিক ক্যারিয়ার । ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা বর্তমান সময় যে কোন আন্দোলন সংগ্রাম সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন । হয়েছেন একাধিকবার মামলা হামলার শিকার, তাই পিরোজপুর জেলা যুবদলের তৃনমুলের কর্মীরা এই যুবদল নেতা কে গুরুত্বপূর্ণ পদে দেখতে চায়। ইতিমধ্যে উনার স্বপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় যুবদলের কর্মী সমর্থকরা ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন।
জানা গেছে, ১৯৮৮-৮৯ শিক্ষাবর্ষে অনার্সের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্র রেজা পাহলভি মাসুম এর জন্ম পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নে।
ঢাকা বিশবিদ্যালয়ের সাবেক মেধাবী এই ছাত্রনেতা স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ছাত্রদলের রাজনীতি শুরু করেন।
নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহরুল হক থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর বিভিন্ন পর্যায়ে।
সদ্য বিলুপ্ত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালনকালে যুবদলের রংপুর বিভাগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ব্যাপক সুনাম অর্জন করেছেন। মেধাবী এবং দল অন্ত প্রাণ এই যুবনেতার কর্মীদের আকর্ষণ করার রয়েছে এক অসাধারণ গুন বলে দাবী করেছেন তৃর্ণমূলের অসংখ্য নেতাকর্মীরা।
নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও পিরোজপুর জেলা যুবদলের সদস্য মাজেদুল কবীর রাসেল জানান, পিরোজপুর জেলার কৃতিসন্তান হিসেবে পিরোজপুর জেলা যুবদল কে সুসংগঠিত করতে রেজা পাহলভি মাসুম ভাই ব্যাপক কাজ করছেন। তার রয়েছে অদ্ভুত এক সাংগঠনিক দক্ষতা, আঞ্চলিকতা এবং আত্মীয়তার সুবাদে ভিন্নমতাবলম্বী লোকজন তার বাসায় গিয়ে ও পেয়ে এসেছেন জাতীয়তাবাদ এর দাওয়াত, শুনে এসেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বীরত্বের ইতিহাস। উনার মত সাচ্চা জিয়াবাদীরা যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদ থাকলে এই অঞ্চলের কর্মীরা উজ্জীবিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। নাজিরপুর উপজেলা যুবদলের আর এক যুবনেতা সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল কালাম আজাদ লিলন বলেন মাসুম ভাই পিরোজপুরের জাতীয়তাবাদের গর্ব উনার মত সৎ মেধাবী পরিচ্ছন্ন এবং স্মার্ট নেতারা যুবদলের নেতৃত্ব পেলে অসংখ্য ব্যক্তিত্বসম্পন্ন লোকজনের যুবদলের প্রতি আকর্ষণ বাড়বে, দল সুসংগঠিত হবে।
নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সদ্য পদত্যাগকারী উপজেলা যুবদলের সভাপতি সফিকুল ইসলাম শাফিক বলেন রেজা পাহলভি মাসুম ভাই পিরোজপুর- নাজিরপুরের মা মাটি ও মানুষের নেতা, ছাত্র জীবন থেকে জাতীয়তাবাদী আদর্শ নিয়ে এই অঞ্চলের মানুষদের সংগঠিত করেছেন, উনার রয়েছে বিশাল কর্মী সমর্থক, উনার মত ত্যাগী ও মেধাবীরা দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পলান করলে দল এবং দেশ উপকৃত হবে।

