• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

বিয়ে করার ইচ্ছে নেই দুই বাংলার দর্শকনন্দিত তারকা অভিনেত্রী জয়া আহসানের!

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৫১
আপডেট: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৫১

বিয়ে করার ইচ্ছে নেই দুই বাংলার দর্শকনন্দিত তারকা অভিনেত্রী জয়া আহসানের!

দুই বাংলার দর্শকনন্দিত তারকা অভিনেত্রী জয়া আহসান। অভিনয় নিয়ে দুই বাংলায় সমান ব্যস্ততায় কাটছে তার। একটা সময় নিজেই প্রেম করে বিয়ে করেছিলেন। স্বামীর নাম ছিল ফয়সাল আহসান। সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। সাংসারিক নানা জটিলতার কারণে ২০১১ সালে বিচ্ছেদ হয় তাদের।

এরপর দ্বিতীবার বিবাহবন্ধনে আবদ্ধ হননি জয়। প্রায় এক যুগ ধরেই একা জীবন কাটাচ্ছেন তিনি। এর মধ্যে অনেকের সঙ্গে নাম জড়িয়ে গুঞ্জন ওঠলেও তা বাস্তবে রূপ নেয়নি।

অনুরাগীদের প্রশ্ন—জয়া কি তাহলে বাকি জীবনটা একাই কাটিয়ে দেবেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানিয়েছেন, এখনই বিয়ের পরিকল্পনা নেই তার।

জয়া বলেন, ‘আমি অনেক ভালো আছি। কেন আমার পায়ের মধ্যে বেড়ি পরাতে চাইছেন? খুবই ভালো আছি। আমার তো কোনো ইচ্ছা নেই। তবে কোনো কিছুই কখনও বলা যায় না কখন কী হয়! এখন আমি ভালোই আছি। সুতরাং আপাতত আমার বিয়ের কোনো ইচ্ছা নেই।’

জয়া এখন ঢাকা-কলকাতায় সমানতালে কাজ করছেন। বলা যায়, তিনি এখন টলিউডে বেশি ব্যস্ত। এমনকি বলিউডের ‘করক সিং’ নামের একটি ছবিতেও অভিনয় করেছেন।

সিনেমাটি প্রসঙ্গে জয়া বলেন, ‘এটাকে বলিউড ফিল্ম না বলে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বলতে চাই। ভিন্নধরনের ছবি। অনিরুদ্ধ রায়চৌধুরীর বোধহয় এটি দ্বিতীয় কলকাতা-মুম্বাই মিলে প্রজেক্ট। ডাবিংও নেই, একেবারেই সিংকসাউন্ডে করা হচ্ছে। বাকিটা এখনই বলতে পারছি না। নিশ্চয়ই এডিটিং টেবিলে আছে।’

এ ছাড়া টলিউড বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে জয়ার। সেগুলো হলো—ভূতপরী, অর্ধাঙ্গিনী, ওসিডি, কালান্তর ইত্যাদি। অন্যদিকে শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হবে তার।