• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মুক্তিযুদ্ধ ও জেনারেল ওসমানী একসূত্রে গাঁথা : ডা. ইরান

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৩১
আপডেট: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৩১

মুক্তিযুদ্ধ ও জেনারেল ওসমানী একসূত্রে গাঁথা : ডা. ইরান

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে বাদ দিলে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস পুরোটাই অসম্পূর্ণ থেকে যাবে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ‘মুক্তিযুদ্ধ ও জেনারেল ওসমানী একসূত্রে গাঁথা। তিনি ছিলেন আদর্শ, দেশপ্রেম ও মূল্যবোধের এক অনন্য প্রতীক। কিংবদন্তী এক মহানায়ক। ওসমানী এক মহান আদর্শের প্রতীক। মুক্তিযুদ্ধের চেতনার অর্নিবাণ শিখায় ভাস্কর। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস ও আস্থা।’

বৃহস্প‌তিবার (১৬ ফেব্রুয়ারি) দুপু‌রে সিলেট দরগাগেটে জেনারেল ওসমানীর ৩৯তম মৃত্যুবাষির্কীতে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে একথা বলেন তিনি।

লেবার পার্টির চেয়ারম্যান বলেন, ‘জেনারেল ওসমানী ছিলেন আজীবন গণতন্ত্রী, ধার্মিক ও খাঁটি দেশপ্রেমিক। আমাদের স্বাধীনতা যুদ্ধে যেমন, তেমন স্বাধীন দেশেও জাতির দুঃসময়ে কান্ডারি হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি। অনেক সময় তিনি জাতিকে নির্ঘাত সংঘাত থেকে উত্তরণের পথ দেখিয়েছেন। ওসমানী সুযোগ সন্ধানী রাজনীতিবিদ ছিলেন না। চাটুকারিতা ও কপটতাকে তিনি কখনো ‎প্রশ্রয় দেননি। ‎রাজনীতি বলতে তিনি গণনীতি বুঝতেন। তার সততা, ন্যায়নিষ্ঠা ও গণতান্ত্রিক ‎আদর্শের প্রতি ‎অঙ্গীকার ছিল তুলনাহীন। ওসমানীর উজ্জ্বল ব্যক্তিত্বের সামনে লুটেরা ও ‎‎ধোকাবাজরা মলিন হয়ে পড়বে, ‎এ ভয় থেকেই তাকে ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে।’

এ সময় সিলেট মহানগর লেবার পার্টির সভাপতি মাহবুবুর রহমান খালেদ, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক কে এম ইসলাম, কেন্দ্রীয় সদস্য আরিফ সরকার, মহানগর নেতা শামিম আহমেদসহ সিলেট মহানগর ও জেলা লেবার পার্টি ও ছাত্রমিশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি