• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নাজিরপুর উপজেলা পরিষদের উপ নির্বাচনে নৌকার মাঝি মোশারেরফ হোসেন খান

প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:২০
আপডেট: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:২০

960 1

নাজিরপুর উপজেলা পরিষদের উপ নির্বাচনে নৌকার মাঝি মোশারেরফ হোসেন খান

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি ঃ পিরোজপুরের নাজিরপুরে উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মোশারেরফ হোসেন খান। গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারী) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ওই দিন বিকেলে দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে স্থানীয় সরকার মনোনয়ন র্বোড এর সভায় দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়।
জানা গেছে, উপজেলা পরিষদের উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেরফ হোসেন খান ছাড়াও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ মোস্তফিজুর রহমান রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদাউস রুনা, ঢাকসু এর দুইবারে নির্বাচিত ভিপি (১৯৫৩-৫৫ সাল) ও পিরোজপুর -১ আসনের সাবেক এমএলএ (প্রাদেশিক পার্লামেন্ট সদস্য -১৯৬৫-৭০) ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহোচর নিরোদ বিহারী কুমার নাগের ছেলে ডাক্তার দীপঙ্ককর নাগ, গত নির্বাচনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হওয়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য এডভোকেট দ্বীপ্তিষ হালদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নির্জন কান্তি বিশ^াস, সদ্য প্রায়ত উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার অমুল্য রঞ্জন হালদারের বড় ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক কামনাশীষ হালদার রতন, উপজেলা আাওয়ামীলীগের সাংস্কৃতিক বিষায়ক সম্পাদক ও সদর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুখরঞ্জন বেপারী এই আটজন প্রার্থীর তাদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার হৃদ ক্রিয়া যন্ত্রের কাজ বন্ধ হয়ে মারা যান। ওই শূন্য পদে আগামী ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৯ ফেব্রুয়ারী প্রার্থীদের মনোনয়ন পত্র জমা, ২০ ফেব্রুয়ারী বাছাই এবং ২৭ ফেব্রুয়ারী প্রত্যাহারের তারিখ ঘোষনা করা হয়েছে। ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ১ লাখ ৫৫ হাজার ৭৮ জন ভোটারের মধ্যে ৭৯ হাজার ১৭৪ জন পুরুষ ও ৭৫ হাজার ৯০৪ জন নরী ভোটার মোট ৫৯ টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com