• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গণতন্ত্র ভোটার অধিকারের জন্য আমাদের আন্দোলন চলছে : দুদু

প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৩৩
আপডেট: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৩৩

গণতন্ত্র ভোটার অধিকারের জন্য আমাদের আন্দোলন চলছে : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে গণতন্ত্র ও ভোটার অধিকার ফিরিয়ে আনার যে আন্দোলন এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

শনিবার (১৮ ফেব্রুয়ারি)‌ ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবীতে পদযাত্রার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

দুদু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান যিনি গণতন্ত্রের জন্য লড়াই করছেন প্রায় ১৬ বছর যাবত ‌তি‌নি নির্বাসিত আছেন। তা‌কে দেশে ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, দেশের মানুষের অভাব-অনটন চলছে। গণতন্ত্র নাই, ভোটার অধিকার নাই। গণতন্ত্র ভোটার অধিকারের জন্য আমাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত চলবে।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, ও জেলার উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।