• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দ্বাদশ নির্বাচনেও জনগণ বিএনপিকে ভোট দেবে না: হানিফ

প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:২০
আপডেট: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:২০

দ্বাদশ নির্বাচনেও জনগণ বিএনপিকে ভোট দেবে না: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির আর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ নেই। অতীত কর্মকাণ্ডের জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জনগণ বিএনপিকে ভোট দেবে না।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশটি আয়োজন করে নগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

হানিফ বলেন, বিএনপির মূল লক্ষ্য হচ্ছে নির্বাচন প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন ভণ্ডুল করা। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিএনপি উঠে-পড়ে লেগেছে।

নগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে শান্তি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।