• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নারায়ণগঞ্জে বক্তব্য দিল ছাত্রলীগ : শুনলো আ’লীগ!

প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:৫৭
আপডেট: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:৫৭

নারায়ণগঞ্জে বক্তব্য দিল ছাত্রলীগ : শুনলো আ’লীগ!

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে স্মার্ট বাংলাদেশ গড়তে এক বিশেষ কর্মীসভা করেছে ছাত্রলীগ। সভার মঞ্চে বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। এ সময় আওয়ামী লীগের প্রভাবশালী এমপি শামীম ওসমানসহ দলের জেলা ও মহানগরের সব শীর্ষ নেতারা দর্শক সারিতে কর্মীদের সঙ্গে বসে তাদের বক্তব্য শুনেন।
শনিবার (১৮ জানুয়ারী) বিকেলে শহরের ওসমানী স্টেডিয়াম মাঠে ছাত্রলীগের স্মার্ট বাংলাদেশ গড়তে বিশেষ এ কর্মীসভা হয়।
এ সময় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ব্যাংক ব্যালেন্স বাড়ানো ছাত্রলীগের লক্ষ্য নয়। ছাত্রলীগ কর্মীরা আদর্শর বলিয়ান হবে, ভালো ছাত্র হবে। ছাত্রলীগ কর্মী হয়ে কোথায় টেন্ডার হচ্ছে খোঁজ নেওয়া, এটা ছাত্রলীগের কাজ নয়। নিজেদের ক্যারিয়ার গড়তে আমরা ছাত্রলীগ করি না। ছাত্র সমাজের জন্য ছাত্রলীগ করি। ব্যাংক ব্যালেন্স বাড়াতে আমরা ছাত্রলীগ করি না, আমাদের ছেলেমেয়েরা যেন সুন্দর শিক্ষার পরিবেশ পায় সে লক্ষ্যে আমরা ছাত্রলীগ করি। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। গণতান্ত্রিকভাবে চলতে হবে। ছাত্রলীগ প্রবলেম তৈরি করবে না, প্রবলেম সলভ করবে। এটাই ছাত্রলীগ কর্মীদের লক্ষ্য।
সাদ্দাম হোসেন বলেন, আমাদের অনেক লড়াই এখনও বাকি। আমাদের সেই লড়াই শেষ করতে হবে। অনেকেই গণতন্ত্রের বেশ ধরে এসেছি। খুনি দণ্ডপ্রাপ্ত আসামিদের পুনর্বাসিত করার চেষ্টা করা হচ্ছে। তাদের বাংলাদেশের ছাত্র সমাজ কখনও ক্ষমা করবে না। তাদের সঙ্গে আপস কখনও ছাত্র সমাজ মেনে নেবে না।
সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, ২০২৪ সালে নৌকাই হবে আমাদের স্মার্ট বাংলাদেশের প্রতীক। আজ তরুণ প্রজন্ম শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ।
তিনি আরও বলেন, আমরা আশা করি নারায়ণগঞ্জের পাঁচটি আসনই আপনারা আগামী নির্বাচনে শেখ হাসিনাকে উপহার দেবেন এবং নারায়ণগঞ্জ যে আওয়ামী লীগের দুর্বার ঘাটি সেটা আপনারা আপনারা আবারও প্রমাণ করবেন। এ সময় মঞ্চে না বসে আওয়ামী লেিগর সিনিয়র নেতারা নিচের সারিতে বসে ছাত্রলীগের নেতাদের বক্তব্য শোনেন।