• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

শান্তি রক্ষা মিশনে গেলেন ১৪০ পুলিশ

প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২:২২
আপডেট: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২:২২

শান্তি রক্ষা মিশনে গেলেন ১৪০ পুলিশ

বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে মালির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারী) পুলিশ সদরদপ্তর সূত্র এই তথ্য নিশ্চিত করে জানায়, শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) ইথিয়পিয়ান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে মালির উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ঐ পুলিশ সদস্যরা।

সূত্র আরও জানায়, বিমানবন্দরে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের বিদায় জানান পুলিশ সদরদপ্তরের উপ মহা পুলিশ পরিদর্শক রুহুল আমিন এবং ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস্ উইংয়ের কর্মকর্তারা।

পুলিশ সুপার মো. মহিদুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ এর নবম রোটেশনের ৭০ জন এবং পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২ এর পঞ্চম রোটেশনে ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।