• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

আদাবর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ঢাবি শিক্ষার্থী গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:০৯
আপডেট: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:০৯

আদাবর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ঢাবি শিক্ষার্থী গ্রেপ্তার

রাজধানীর আদাবর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-২।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-২-এর মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এই তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের নাম আয়েশা ছিদ্দিকা রুমা ওরফে জারা (২৩)। সে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে সম্মান ১ম বর্ষের পদার্থ বিজ্ঞানের ছাত্রী।

তিনি আরও জানান, রুমা ও তার পরিবার মিলে দীর্ঘদিন ধরে আদাবরের শেখেরটেকের ওই বাসায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাঁরা কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবা ঢাকায় নিয়ে এসে খুচরা ও পাইকারি বিক্রি করতেন। এমন তথ্যের ভিত্তিতে শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শিহাব বলেন, ‘প্রথমে কৌশলে এড়িয়ে গেলেও পরবর্তীতে অধিক জিজ্ঞাসাবাদে রুমা ইয়াবা ব্যবসার কথা স্বীকার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে রুমের ভেতর বিভিন্ন স্থানে বিশেষভাবে লুকিয়ে রাখা ২ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।