১১তলা থেকে লাফিয়ে গুরতর আহত চারজন, তাদের মধ্যে একজন পুরুষ, দুজন নারী ও একজন শিশু; ৯ জনকে জীবিত উদ্ধার
রাজধানীর গুলশান-২ এলাকায় একটি ১২তলা ভবনের সপ্তমতলায় লেগে যাওয়া আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এরই মধ্যে একজনের মরদেহ ও ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জানা গেছে, যারা আগুনে আটকা পড়েছেন তারা ভবনটির ছাদে আশ্রয় নিয়েছেন।

