গুলশান–২ নম্বরের বহুতল ভবনে লাগা আগুন কয়েকটি তলায় ছড়িয়ে পড়েছে। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে ভবনটিতে আগুন লাগার পর তা নেভাতে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পাশাপাশি ভবনটি থেকে বাসিন্দাদের উদ্ধার করা চলতে থাকে। তবে পরে ভবনের অন্যান্য তলায় আগুন ছড়িয়ে পড়লে অনেকে আটকা পড়েন।
রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রথম আলোর আলোকচিত্রী সাজিদ হোসেন জানিয়েছেন, ভবনের ১১ ও ১২ তলায় আগুন জ্বলছে। ভেতরে আগুন জ্বলা অবস্থায় বারান্দায় বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে। তাঁরা টর্চ জ্বালিয়ে উদ্ধারকর্মীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।













