নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ‘জীবনের ক্লান্তি দূর করতে হলে একটু প্রশান্তি দরকার। একদিন হেসে খেলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করলে সব বিদ্বেষ দূর হয়ে যায়। ফ্যামিলি ডে পরস্পরের বন্ধন অটুট করে।’ রবিবার পাবনা প্রেসক্লাবের বার্ষিক ফ্যামিলি ডে’র অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

