• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

তুরস্ক-সিরিয়ায় নিহত বেড়ে ৪৬ হাজার

প্রকাশ: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৪৪
আপডেট: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৪৪

তুরস্ক-সিরিয়ায় নিহত বেড়ে ৪৬ হাজার

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের ১২ দিনে নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে এখনও লাশ বের করছে উদ্ধারকারীরা। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ভূমিকম্পে এখন পর্যন্ত দুই দেশের ৪ হাজারেরও বেশি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের অন্তত ১০টি প্রদেশ। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত তুরস্কে নিহত হয়েছে ৪০ হাজার ৬৪২ জন। একই সময় পর্যন্ত সিরিয়ায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৮০০ জনের।