• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

শহিদ মিনার এলাকা সার্বক্ষণিক নজরদারিতে থাকবে: ডিএমপি কমিশনার

প্রকাশ: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:১১
আপডেট: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:১১

শহিদ মিনার এলাকা সার্বক্ষণিক নজরদারিতে থাকবে: ডিএমপি কমিশনার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। দিবসটি ঘিরে কোনো জঙ্গি হুমকি নেই বলেও জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানান।

ডিএমপি কমিশনার জানান, একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন স্থানে বসানো হবে চেকপোস্ট। চালানো হবে তল্লাশি। এছাড়াও পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করবেন। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে।