• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সর্ব ক্ষেত্রেই বাংলাদেশের অগ্রগতি অভূতপূর্ব : খাদ্যমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৩৮
আপডেট: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৩৮

96662587 3

সর্ব ক্ষেত্রেই বাংলাদেশের অগ্রগতি অভূতপূর্ব : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সামাজিক উন্নয়ন—যে কোনো সূচকে বাংলাদেশের অগ্রগতি অভূতপূর্ব। সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, দরিদ্র্যতা হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধিসহ সর্ব ক্ষেত্রেই বিশ্বে বাংলাদেশ এক বিস্ময়ের নাম।

কৃষির উন্নয়ন দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করবে জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশে আছে কৃষি। কৃষিকে বাদ দিয়ে এ দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।

আজ রোববার নওগাঁর সাপাহারে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে নারীদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রকল্পের ১৬-১৭ ব্যাচের প্রশিক্ষণার্থীদের চেক বিতরণ, উপজেলার শিরন্টি ইউনিয়নের ফুটকইল থেকে খেড়ুন্দা পর্যন্ত এক কিলোমিটার এইচবিবি নবনির্মিত সড়ক এবং টেনিস কোর্টের উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন।

খাদ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এ দেশের মাটিতে যখন যেটা ফলানো হয় তখন সেটা হয়। আর এর কারিগর কৃষক ভাইয়েরা। এ জন্য সরকার কৃষিকে গুরুত্ব দিয়েছে। বিনামূল্যে প্রতিবছর সার, বীজসহ কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যার দূরদর্শী নেতৃত্বের কারণেই সব প্রতিকূলতা মোকাবিলা করে দেশের উন্নয়ন অব্যাহত রাখা সম্ভব হয়েছে। যার ফলে বদলে গেছে মানুষের জীবনমান। আগামীতে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহা. রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com