রিখটার স্কেলে সাত মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় ধ্বসে পড়বে কয়েক হাজার ভবন, মৃত্যু হবে অন্তত দুই থেকে তিন লাখ মানুষের। সে তুলনায় বাংলাদেশের উদ্ধার প্রস্তুতি একেবারেই নগণ্য। ইন্টারন্যাশনাল সার্চ এন্ড রেসকিউ এ্যাডভাইজারী গ্রুপ আয়োজিত উচ্চ পর্যায়ের কর্মশালায় এমন আশঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের ব্র্যাক সিডিএমে ইউএনডিপি আয়োজিত কর্মশালায় অংশ নেন সরকারের নীতি নির্ধারক, সেনাবাহিনী ও উদ্ধারকারী সংস্থার প্রতিনিধিরা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

