• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তিন মামলায় জামিন পেলেন নিপুণ রায়

প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:১৭
আপডেট: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:১৭

তিন মামলায় জামিন পেলেন নিপুণ রায়

আত্মসমর্পণের পর তিন মামলায় জামিন পেলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। 

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান ছিদ্দিকীর আদালতে আত্মসমর্পণের পর শাহবাগ থানায় তার বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলায় জামিন আবেদন করলে সোমবার (২০ ফেব্রুয়ারি) তার জামিন মঞ্জুর করেন। 

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে তিনটি মামলাই ছিল রাজনৈতিক। নির্ধারিত তারিখে একবার উপস্থিত হতে না পারায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আজ সেই মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জর করেন।