আত্মসমর্পণের পর তিন মামলায় জামিন পেলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান ছিদ্দিকীর আদালতে আত্মসমর্পণের পর শাহবাগ থানার মামলা ২০(১২) ১৯, ২১ (১২) ১৯, ১২ (১২)১৯ মামলায় জামিন আবেদন করলে সোমবার (২০ ফেব্রুয়ারি) তার জামিন মঞ্জুর করেন।
আসামির পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম।
অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে তিনটি মামলাই ছিল রাজনৈতিক। একটি তারিখে উপস্থিত হতে না পারায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করে। আজ সেই মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন।

