• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

২১ ফেব্রুয়ারিতে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই : র‍্যাব ডিজি

প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৪৩
আপডেট: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৪৩

২১ ফেব্রুয়ারিতে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই : র‍্যাব ডিজি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) উপলক্ষে এখনও পর্যন্ত কোনো রকম জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) এম খুরশিদ হোসেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সার্বিক নিরাপত্তা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

র‍্যাব ডিজি বলেন, এখনো পর্যন্ত কোনো গোয়েন্দা সংস্থা বা আমাদের গোয়েন্দা বিভাগ কেন্দ্রীয় শহীদ মিনার বা শহীদ দিবস উপলক্ষে কোনো রকম জঙ্গির হুমকির আশঙ্কা পায়নি। কোনো আশঙ্কা আছে বলেও আমরা মনে করি না। তারপরও আমরা আমাদের নজরদারি অব্যাহত রেখেছি।