• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের কবরে বিএনপির শ্রদ্ধা

প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ২:২৯
আপডেট: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ২:২৯

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের কবরে বিএনপির শ্রদ্ধা

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং আজিমপুরে কবর জিয়ারত করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩, সকাল পৌনে ৮টায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে আজিমপুর কবরস্থানে গিয়ে তারা এ শ্রদ্ধা জানান।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, যুবলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মিডিয়া সেলের সদস্য সচিব ও সাবেক এমপি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন দলটির নেতারা।