• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

কাপ্তাই হ্রদে পর্যটকবাহী নৌকা ডুবে দুজনের মৃত্যুর কারণ হিসেব যা জানা গেল

প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:২৪
আপডেট: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:২৪

কাপ্তাই হ্রদে পর্যটকবাহী নৌকা ডুবে দুজনের মৃত্যুর কারণ হিসেব যা জানা গেল

রাঙামাটিতে কাপ্তাই হ্রদের জেলা প্রশাসকের বাসভবন এলাকায় গাছের গুঁড়ি থাকার সংকেতচিহ্ন না থাকায় পর্যটকবাহী নৌকাডুবি ঘটেছে। এ ছাড়া পর্যটকদের লাইফ জ্যাকেট ছিল না। ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নৌকায় তোলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় এই নৌকাডুবি ঘটনায় দুজন পর্যটকের মৃত্যু হয়। তাঁরা হলেন চায়না রানী বর্মণ ও পুষ্প রানী বর্মণ। এ ঘটনায় আরও তিনজন আহত হন। হতাহত ব্যক্তিরা সবাই জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুরের বাসিন্দা। গতকাল সকালে তাঁরা রাঙামাটি বেড়াতে আসেন।