• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ভোটের জন্য ইসি বরাদ্দ চায় ৩ হাজার ৯৫৪ কোটি টাকা

প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৪৩
আপডেট: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৪৩

ভোটের জন্য ইসি বরাদ্দ চায় ৩ হাজার ৯৫৪ কোটি টাকা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কতটি আসনে ইভিএম ব্যবহার করা হবে, তা এখন মূলত নির্ভর করছে অর্থসংস্থানের ওপর।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ও স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনের জন্য ৩ হাজার ৯৫৪ কোটি টাকা বরাদ্দ চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ১ লাখ ১০ হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেরামতের জন্য ১ হাজার ২৬০ কোটি টাকার বিষয়টিও রয়েছে। সব মিলিয়ে ২০২৩–২৪ অর্থবছরের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে মোট ৫ হাজার ৪৮৫ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।