• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজধানীতে বিজেপির র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৩৫
আপডেট: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৩৫

রাজধানীতে বিজেপির র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানীতে শোক র‌্যালি করেছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এতে অংশ নেন দলটির কয়েক হাজার নেতাকর্মী। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর ফকিরাপুল ইস্টার্ন ভিউ’র সামনে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালি বিজয়নগর মোড়-পল্টন মোড়-বায়তুল মোকাররম- দৈনিক বাংলা মোড় হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।