নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে প্রতি বছরের মতো এবারও ‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ এ শ্লোগান নিয়ে ভাষা শহীদদের স্মরণে প্রজ্বলন করা হয়েছে এক লাখ মোমবাতি। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলেজের কুড়িরডোব মাঠে ‘একুশের আলো’ সংগঠনের উদ্যোগে এ মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

