• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সন্তানের মুখ দেখে যেতে পারলেন না আনোয়ার

প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:০৬
আপডেট: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:০৬

সন্তানের মুখ দেখে যেতে পারলেন না আনোয়ার

আনোয়ার হোসেন। বছর দু’য়েক আগে বিয়ে করেছেন। তার স্ত্রী আমেনা বেগম আট মাসের অন্তঃসত্ত্বা। তাদের স্বপ্ন ছিল অনাগত সন্তানকে ঘিরে। ছিল প্রথম সন্তান আসার অপেক্ষা। কিন্তু আনোয়ার দেখে যেতে পারলেন না তার সন্তানের মুখ। আগুনের ঘটনায় নিভে যায় তার জীবনের প্রদীপ। তার স্ত্রী থাকেন গ্রামের বাড়ি ভোলাতে। দশ বছর ধরে তিনি গুলশানের একটি বাসায় বাবুর্চির কাজ করতেন। রোববার সন্ধ্যা নামার পরে হঠাৎ ওই ভবনটিতে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা।