• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

ক্যাম্পাস ছাড়লেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৫৬

ক্যাম্পাস ছাড়লেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আবদুস সালামের কার্যালয়ে এখনো তালা ঝুলছে। এরই মধ্যে আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে ক্যাম্পাসের বাসা থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকায় গেছেন উপাচার্য।

উপাচার্যের ‘কণ্ঠসদৃশ’ কথোপকথনের তিনটি অডিও ক্লিপ ফাঁস হওয়ার ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে তিনি ক্যাম্পাস ছাড়লেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, নিয়মিত ছুটির অংশ হিসাবে আগামী ৩ মার্চ পর্যন্ত ছুটি নিয়ে পারিবারিক কাজে ঢাকা গেছেন উপাচার্য। ৪ মার্চ তাঁর কর্মস্থলে যোগদান করার কথা আছে।