• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

নিজের রোমান্টিক ইমেজ ভেঙে এবার অ্যাকশনে আরজু, সঙ্গে শিরিন শিলা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:২৮
আপডেট: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:২৮

নিজের রোমান্টিক ইমেজ ভেঙে এবার অ্যাকশনে আরজু, সঙ্গে শিরিন শিলা

নিজের রোমান্টিক ইমেজ ভেঙে প্রথমবারের মতো অ্যাকশনধর্মী ছবি ‘যাযাবর’-এর সঙ্গে পথচলা শুরু করলেন কায়েস আরজু। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নির্মিতব্য এ ছবিটিতে চুক্তিবদ্ধ হন প্রমিজিং এই নায়ক। কমল সরকারের কাহিনি ও সংলাপে ছবিটি পরিচালনা করছেন তাজু কামরুল। ইউর ভিশন-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন মনিরুল ইসলাম।

সিনেমাটিতে আরজুর বিপরীতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন শিরিন শিলা। প্রযোজনা সংস্থা জানায়, ১৩ মার্চ থেকে পাহাড়কন্যা খাগড়াছড়ির মনোরম প্রাকৃতিক লোকেশনে ছবিটির দৃশ্য চিত্রায়নের কাজ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে কক্সবাজার, মানিকগঞ্জ, গাজীপুর ও সর্বশেষে রাজধানীর বিভিন্ন লোকেশনে শুটিংয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রটির ক্যামেরা ক্লোজ করা হবে।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন, চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর, শাহনুর, কাজী হায়াৎ, শিরিন আলম, তুষার খান, মাহমুদুল ইসলাম (বড়দা মিঠু) প্রমুখ।

চিত্রগ্রহণে তপন আহমেদ, সংগীত পরিচালনায় এস আই শহীদ, নৃত্য পরিচালনায় জাকির ও মাইকেল বাবু ও রতন।