• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হলেন পারভেজ রেজা কাকন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৩৭
আপডেট: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৩৭

বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হলেন পারভেজ রেজা কাকন

এতদিন শূন্য থাকা বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদকের পদ পূরণ করা হয়েছে। এ পদে ডা. পারভেজ রেজা কাকনকে মনোনীত করেছে দলটি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গঠনতন্ত্রে প্রাপ্ত ক্ষমতাবলে ডা. পারভেজ রেজা কাকনকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে মনোনীত করেছেন। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে।