নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের নাাজিরপুরে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মো. মোশারেফ হোসেন খান উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়মীলীগের সভাপতি ও উপজেলার সদর ইউনিয়নের ৬ বারের চেয়ারম্যান ছিলেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত রবিবার (১৯ ফেব্রুয়ারী) মনোনয়পত্র জমা প্রদানের শেষ দিনে আওয়ালীগের মনোনীত প্রার্থী হিসাবে মো. মোশারেফ হোসেন খান ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মো. হিরুয়ার রহমান মোল্লা মনোনয়ন পত্র জমা দেন। হিরুয়ার রহমান মোল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। ২৭ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহার শেষদিন থাকলেও তার আগে বৃহস্পতিবার ( ২৩ ফেব্রুয়ারী) স্বতন্ত্র প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করেন। এতে করে উপজেলা আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোশারেফ হোসেন খান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, গত ১ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদারের মৃত্যু হলে উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য হয়। গত ২৩ জানুয়ারী নির্বাচন কমিশন ওই শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষনা করেন এবং ১৬ মার্চ নির্বাচনের তারিখ নিধারন করা হয়েছিল।

